উপমহাদেশশিরোনাম

ভারতে করোনা আক্রান্ত বাড়ছে লাফিয়ে, মৃত বেড়ে ৭

ভারতে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা। মৃত বেড়ে দাঁড়িয়েছে সাতজনে।
এই সময় রবিবার জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৬৫ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪ জনে।
শুরুতে ভারতে সংক্রমণের হার অনেকটাই কম ছিল। কিন্তু সময় যত গড়াচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যাটাও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে। এতে গোটা ভারতে আতঙ্কের আবহ তৈরি হয়েছে।
এদিকে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ভারতীয় নাগরিকদের রক্ষা করতে নরেন্দ্র মোদি যে ‘জনতা কারফিউ’ ঘোষণা করেছেন, তাতে বেশ ভালোই সাড়া মিলেছে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।
‘জনতা কারফিউ’র আইনগত কোনো ভিত্তি নেই। মানুষ মানুষকে ঘরে থাকতে আহ্বান জানাবে, কেউ কারও কাছে আসলে ঘরে ফেরত পাঠাবে এবং নিজে ঘরে থাকবে- বিষয়টি এমন।
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই তিন লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ হাজার। করোনার থাবা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯২ হাজার। আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button