শিরোনামশীর্ষ সংবাদ

করোনায় সারাদেশে সতর্কতা : পর্যবেক্ষণে আরও ১১০০

বাংলাদেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ১৪জনে। নতুন তিনজন করোনায় আক্রান্ত হওয়ায় দেশে মোট ১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।
তিনি বলেন, কভিড-১৯ ভাইরাতে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় এবং এ পর্যন্ত একজন ব্যক্তি মারা গেছেন। নতুন করে যে তিন জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজন তরুণী, যার বয়স ২২ বছর। ৬৫ বছর বয়সী একজন পুরুষ ও ৩২ বছর বয়সী এক যুবক রয়েছেন। তারা ইতালিফেরত ব্যক্তির সংস্পর্শে এসে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা। নতুন করে যে তিনজন আক্রান্ত হয়েছেন তাঁরা ইতালি ফেরত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন নতুন আক্রান্ত হওয়া তিনজন একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। পরিবারের সদস্যদের আক্রান্ত হওয়ার বিষয়টি খুব তাৎপর্যপূর্ণ।
এদিকে ২৪ ঘণ্টায় বিদেশ থেকে আসা সাত জন বাংলাদেশি যাত্রীকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান।
বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। তৌহিদ-উল-আহসান বলেন, গত ২-৩ তিনদিনের গড় হিসাবে একদিনে সাত থেকে সাড়ে সাত হাজার যাত্রী আসছেন।
নতুন করে সারা দেশে এক হাজার ১০০ জনকে পর্যবেক্ষণে (কোয়ারেন্টাইন) রাখা হয়েছে। এছাড়া ভাইরাসটি যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সব পদক্ষেপ নিয়েছে সরকার।
এদিকে চট্টগ্রামে ৬০ জন, সিলেটে সব মিলিয়ে ৪১০ জন, টাঙ্গাইলে এখন পর্যন্ত ১০২ জন, কুড়িগ্রামে ২৪ জন, নওগাঁয় ৯৯ জন, জামালপুরে এক নারীসহ ২৪ জন, ময়মনসিংহে ময়মনসিংহে বিদেশ ফেরত ১১৯ জন, জেলার ঈশ্বরগঞ্জে ৯২ জন, বরগুনায় ভারত থেকে আসা এক ব্যক্তিসহ ২৭ জন, কুষ্টিয়ার কুমারখালীতে ৪৫ জন, কিশোরগঞ্জের ভৈরবে ৯৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের প্রায় সবাই বিদেশ ফেরত।
এছাড়া ফেনীতে গত ২৪ ঘণ্টায় ৩৩ জন প্রবাসীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এর আগে ৫৪ জনসহ পুরো জেলায় ৮৭ জন বিদেশফেরত কোয়ারেন্টিনে রয়েছে। তাদের সঙ্গে কোয়ারেন্টিনে রয়েছে তাদের পরিবারের ৩০৭ জন। মোট কোয়ারেন্টিনে রয়েছে ৩৯৪ জন। ফরিদপুরে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১১ জন।
সংক্রমণ প্রতিরোধে গত ২৪ ঘন্টায় বিদেশফেরত সাতক্ষীরার আরো নতুন ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
গতকাল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানিয়েছে, সংক্রমণ রয়েছে এই সন্দেহে ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪২ জন।
সংক্রমণ বেড়ে দেশের করোনা পরিস্থিতি এখন ‘কমিউনিটি ট্রান্সমিশন’ পর্যায়ে রয়েছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানান সেব্রিনা ফ্লোরা। এখন পর্যন্ত সবই ‘লোকাল ট্রান্সমিশন’ বা পারিবারিক সংক্রমণ ঘটেছে বলেও নিশ্চিত করেন তিনি।
প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে গতকাল বাংলাদেশে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। করোনা প্রতিরোধে সাবধানতার পাশাপাশি জনসমাবেশ বন্ধের আহ্বানও জানিয়েছে আইইডিসিআরের পরিচালক ফ্লোরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button