শিরোনাম

চট্টগ্রামে করোনা নিয়ে গুজব ছড়ানোয় ১ জন গ্রেফতার

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব -৭।
মঙ্গলবার রাতে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামরুল হাসান রুমির (৩৯) বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হলেও থাকেন নগরীর হালিশহর জি ব্লকে।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (অপারেশনস) মাশকুর রহমান জানান, পেশায় ইন্টেরিয়র ডিজাইনার রুমি গত রবিবার বিকেলে তার ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে নগরীর হালিশহর ক্যান্টনমেন্ট ইংলিশ গ্রামার স্কুলের চার শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত বলে প্রচার করে।
রুমির প্রচার করা ম্যাসেজটি বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের কারণে অনেকে আতঙ্কিতও হয়ে পড়ে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সার্কিট হাউস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ১৩ মার্চ বোয়ালখালী উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গ্রেপ্তার হন সাতকানিয়া পৌরসভার এক উপ-সহকারী প্রকৌশলী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button