করোনা ঠেকাতে সীমান্ত বন্ধ করে দিচ্ছে গোটা ইউরোপ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটা ইউরোপের সীমান্ত বন্ধ করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
করোনায় ভয়াবহভাবে বিপর্যস্ত ইতালি। স্পেন, ফ্রান্সের অবস্থাও শোচনীয়। এই তিন দেশ মিলে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে দুই হাজার ৬০০ জন। আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের কাছাকাছি।
ইউরোপের অন্য দেশগুলোতেও আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। জার্মানি, নরওয়ে, সুইডেন, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া-প্রতি দেশেই সহস্রাধিক লোক আক্রান্ত হয়েছে।
করোনা ঠেকাতে ইতিমধ্যে অনেক দেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে পুরো ইউরোপের সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নিয়েছে ইইউ।
ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন জানান, মঙ্গলবার পরিকল্পনা বাস্তবায়ন করতে ইউরোপের নেতাদের প্রতি তিনি আহ্বান করবেন।
তিনি বলেন, যত কম ভ্রমণ, তত বেশি আমরা ভাইরাসকে আটকাতে পারব।
এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জানান, ইউরোপের ভেতরে বাইরে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতালিও সব ধরনের ফ্লাইট ও ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।
বিবিসি।




