আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় প্যারাসিটামল সেবনের পরামর্শ ফরাসি স্বাস্থ্যমন্ত্রীর

ফ্রান্স কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, ব্যাপক আকারে জ্বালাপোড়া নিরোধক বা অ্যালার্জি নিরোধক জাতীয় ওষুধ সেবন করোনার জন্য খুব খারাপ।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরন শনিবার এক টুইটে লিখেছেন, জ্বালাপোড়া নিরোধক ওষুধ সংক্রমণ বাড়িয়ে দিতে পারে। যদি কারও সাধারণ জ্বর হয় তবে প্যারাসিটামল নেওয়া যেতে পারে। আর যদি কেউ অ্যালার্জি বা প্রদাহ নিরোধক ওষুধ নিতে চায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার।
স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরন, যে কিনা নিজেই একজন নিউরোলজিস্ট এই পরামর্শ দিয়েছেন দেশটির নাগরিকদের জন্য।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জ্বালাপোড়া নিরোধক ওষুধ সংক্রমণকে আরও বাড়িয়ে দিতে পারে এবং এটি শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকেও দুর্বল করে দিতে পারে।
প্যারাসিটামল সেবনের পক্ষে যুক্তি দিয়ে তিনি আরও বলেন, এটি জ্বরকে কমিয়ে দিতে পারে কোনো প্রকার প্রদাহ বৃদ্ধি করা ছাড়াই।
ফ্রান্সের নাগরিকদের চলতি বছরের মধ্য জানুয়ারি থেকেই ওষুধ কিনতে হলে একজন ডাক্তারের পরামর্শ নিতে বাধ্য করা হচ্ছে। যেকোনো ধরনের ব্যথা নাশক কিংবা অ্যাসপিরিন জাতীয় ওষুধ কেনার ক্ষেত্রেও।
জাঁ লুই মন্টেস্কু ফ্রান্সের তোলাস হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রধান বলেছেন, যখন কারও জ্বর বা অন্যকোন সংক্রমণ থাকে তখন জ্বালাপোড়া নিরোধক ওষুধ জটিলতা বাড়িয়ে দেয়।
উল্লেখ্য, বিশ্বব্যাপী করেনাভাইরাসের ছড়িয়ে পড়ার পরে ফ্রান্সেও এটি আঘাত করেছে। ইতিমধ্যে দেশটিতে বিশেষ স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
সূত্র: দ্য গার্ডিয়ান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button