শিক্ষাশিরোনাম

বেকার জীবন থেকে ‘মুক্তি’ পেতে ছয় দাবি

বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে শিক্ষার্থী ও যুবকদের একটি অংশ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করাসহ ছয়টি দাবি জানিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ, বেকার মুক্তি আন্দোলন, জাতীয় যুব কল্যাণ ঐক্য পরিষদের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় গণসমাবেশ করে তারা এ দাবি জানান।
গণসমাবেশে বক্তরা বলেন, কর্মসংস্থান ও চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আমরা দীর্ঘদিন ধরে অহিংস আন্দোলন করে আসছি। এখন মুজিববর্ষ চলছে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবেন। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়তে হলে দেশের সব নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।
তারা বলেন, ‘শিক্ষাব্যবস্থার কারণে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে ৩০ বছর পার করে ফেলেন সেসব মেধাবী শিক্ষার্থীকে রাষ্ট্রের উন্নতিতে কাজে লাগাতে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা একটি যৌক্তিক দাবি। কিন্তু দুঃখের বিষয় দীর্ঘদিন এই যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন করা হলেও সরকার কোনো তোয়াক্কা না করে বেকার শিক্ষিত সমাজকে অপমান, অবহেলা, অবমাননা করছে।’
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি মুজিববর্ষে মেনে নেয়ার আহ্বান জানিয়ে বক্তরা আরও বলেন, সরকার তাদের নির্বাচনী ইশতেহারে রেখেছিল- তারা ক্ষমতায় এলে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করবে এবং ২০২১ সালের মধ্যে দেড় কোটি শিক্ষিত বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নির্বাচনী ইশতেহার পূরণের জন্য আহ্বান জানাই।
আন্দোলনকারীদের বাকি পাঁচটি দাবি হলো-
>> দেশের ৪ কোটি ৮২ লাখ বেকারকে যোগ্যতা অনুযায়ী বেকার ভাতা দিতে হবে।
>> চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ১০০ টাকা করতে হবে।
>> বিভাগীয় ও জেলা শহরে নিয়োগ পরীক্ষার কেন্দ্র করতে হবে।
>> তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা প্রারম্ভিক ঋণ সুবিধা দিতে হবে।
>> ১ কোটি ৫০ লাখ কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে সরকারের পদক্ষেপ জাতির সামনে স্পষ্ট করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button