বিবিধশিরোনাম

ঢাকা চিড়িয়াখানায় হাতির পিঠে চড়ায় নিষেধাজ্ঞা

ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ হাতির পিঠে চড়া নিষেধ করেছে। প্রাণী অধিকার রক্ষায় কাজ করা সংগঠনের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়।
গত মাসে এ নিষেধাজ্ঞা জারি হয় বলে চিড়িয়াখানার কিউরেটর নুরুল ইসলাম বার্তা সংস্থা এএফপিকে জানান।
তিনি বলেন, আমরাও এতে সম্মত হয়েছি যে এভাবে পিঠে চড়া প্রাণীর জন্য ক্ষতিকর। হাতির পিঠে চড়া তার প্রতি এক ধরনের অবমাননা এবং নৃসংশতা।
তিনি জানান, প্রতিদিন অন্তত এক হাজার দর্শনার্থী চিড়িয়াখানায় এসে হাতির পিঠে চড়তেন।
তিনি আরো বলেন, তবে এ সিদ্ধান্ত মাহুতরা মেনে নিতে রাজি নন। কারণ এতে তাদের আয়ের উৎস বন্ধ হয়ে যাবে। তবে আমরা এ সিদ্ধান্তে একমত যে, এর ফলে প্রাণীদের ভুগতে হয়।
বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রুবাইয়া আহমাদ বলেন, এই সিদ্ধান্ত চমৎকার।
মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ঢাকা চিড়িয়াখানা দেশের সবচেয়ে বড় চিড়িয়াখানা। মিরপুরে অবস্থিত এ চিড়িয়াখানায় আছে ১৩৭ প্রজাদির প্রায় আড়াই হাজার প্রাণী। এর মধ্যে পাঁচ এশিয়ান হাতি এবং বিপন্ন আট রয়েল বেঙ্গল টাইগার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button