শিরোনামস্পটলাইট

হাইড্রোজেন চালিত বিশ্বের প্রথম প্রমোদ তরী কিনলেন বিল গেটস

বিশ্বের ধনীদের তালিকায় দ্বিতীয় ধনী ব্যক্তি বিল গেটস। সম্প্রতি তরল হাইড্রোজেন চালিত বিলাসবহুল এক প্রমোদ তরী কিনেছেন মাইক্রোসফটের এই সহ প্রতিষ্ঠাতা।
এই প্রমোদ তরীটি তরল হাইড্রোজেন চালিত হওয়ায় যখন চলবে তখন এটি থেকে ধোঁয়ার পরিবর্তে পানি নির্গত হবে।
বিল গেটসের প্রমোদ তরীতে চেপে ঘোরার অভ্যাস থাকলেও এতদিন নিজের কোনো জলযান ছিল না। তবে ৬৪৫ মিলিয়ন ডলারের এই বিলাসবহুল প্রমোদ তরীতে চড়েই এবার ভ্রমণ করবেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি।
৩৭০ ফুট লম্বা পাঁচতলা এই জল যানে ১৪ জন অতিথি সফর করতে পারবেন। নাবিক দলে থাকতে পারবেন ৩১ জন। এছাড়াও এতে থাকছে একটি জিম, স্টুডিও, বিউটি রুম, মাসাজ পার্লার ও পুল। এর আগে কখনও এই ধরনের তরল হাইড্রোজেনে চলা প্রমোদ তরী দেখা যায়নি।
এই তরীতে হাইড্রোজেন জ্বালানী থেকে উৎপন্ন বিদ্যুৎ থেকে ব্যাটারি ও মোটর চালানো হবে। হাইড্রোজেন ও অক্সিজেনের সঠিক সমন্বয়ের মিশ্রণে এই কাজটি সম্পন্ন হবে। সূত্র: এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button