আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা

ফের উত্তপ্ত পরিস্থিতি মধ্য প্রাচ্যে। ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চলল। কিরকুক নামে এক প্রত্যন্ত অঞ্চলে ওই সেনা ঘাঁট।
জানা যায়, ইরাকের স্থানীয় সময় রাত ৮ টা ৩৫ মিনিটের দিকে ওই রকেট হামলা চালানো হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।
যে লঞ্চপ্যাড থেকে রকেট হামলা করা হয়েছে, সেখানে আরও ১১টি রকেট মজুত আছে।
সেনা ঘাঁটি থেকে পাঁচ কিলোমিটার দূরেই ওই লঞ্চপ্যাড। ‘কাতায়েব হিজবুল্লা ওই হামলা চালিয়েছে বলে দাবি আমেরিকার।
রোববার ইরাকের বালাদ এয়ার বেসের ভিতরে মোট সাতটি মর্টার হামলা করা হয়। যার ফলে কমপক্ষে ৪ জন সেনা আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
মিলিটারি সূত্র মারফৎ জানা গিয়েছে, বেসের ভিতরে রানওয়ের ওপর ওই মর্টার হামলা চালানো হয়। যদিও বড় কোনও ক্ষতি হয়নি। উল্লেখ্য, ইরানি জেনারেল কাসেম সোলেমানি হত্যার পর আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে। দুই তরফেই একাধিকবার পরস্পরের তরফে অভিযোগ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button