জাতীয়শিরোনাম

বইমেলা পেছাল এক দিন

অমর একুশে বইমেলা একদিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। এক ফেব্রুয়ারির পরিবর্তে চলতি বছরের বইমেলা ২ ফেব্রুয়ারি শুরু হবে। ওই দিন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কারণে নির্দিষ্ট দিনে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না বলে জানায় বাংলা একাডেমি।
রোববার বাংলা একাডেমির মহাপরিচালক কবি ও লেখক হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নির্বাচনের কারণে এক ফেব্রুয়ারির পরিবর্তে ২ তারিখে বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।
ঢাকার দুই সিটি নির্বাচনের কারণে এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষা পেছান হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button