খেলা

ভারতকে লজ্জায় ডুবালো অস্ট্রেলিয়া

ভারতকে ১০ উইকেটে হারিয়ে লজ্জায় ডুবালো অস্ট্রেলিয়া। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২৫৫ রানে অলআউট হয় ভারত। জবাবে ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চের অপারাজিত সেঞ্চুরিতে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম অস্ট্রেলিয়া।
এর আগে ব্যাট করতে নেমে মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন ও প্যাট কামিন্সের কাছে অসহায় হয়ে যায় ভারতের ব্যাটসম্যানরা। ৪৯.১ ওভারে ২৫৫ রানে অলআউট হয় ভারত। স্টার্ক ৩টি, কামিন্স ও রিচার্ডসন ২টি করে উইকেট নেন। ব্যাট হাতে শিখর ধাওয়ান ৭৪ ও লোকেশ রাহুল ৪৭ রান করেন।
জবাবে ডেভিড ওয়ার্নার ও অ্যারোন ফিঞ্চের সেঞ্চুরিতে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১২৮ ও ফিঞ্চ ১১০ রানে অপরাজিত থাকেন। দুজন ৩৭.৩ ওভারে ২৫৮ রানের জুটি গড়েন।
আজ থেকে ১৫ বছর আগে ঘরের মাঠে এমন লজ্জায় ডুবেছিল ভারত। সেবার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার কাছে তারা ১০ উইকেটে হেরেছিল। আর ২০২০ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে তারা ১০ উইকেটে হারল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button