উপমহাদেশশিরোনাম

কাশ্মীরে নেতাদের আটক ও ইন্টারনেট বন্ধে যুক্তরাষ্ট্রের ফের উদ্বেগ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আটকাবস্থা ও ইন্টারনেট বন্ধে যুক্তরাষ্ট্র ফের উদ্বেগ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক শীর্ষ কূটনৈতিক অ্যালিস ওয়েলস এক টুইটার পোস্টে বলেন, সম্প্রতি ভারতে মিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও অন্যান্য বিদেশি কূটনীতিকেরা জম্মু-কাশ্মীরে গিয়েছেন।
তিনি বলেন, ‘অঞ্চলটিতে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ বাসিন্দাদের আটকাবস্থা এবং ইন্টারনেট বন্ধে আমরা উদ্বেগ প্রকাশ করছি। আমরা চাই, সেখানকার স্বাভাবিকতা ফিরিয়ে আসুক।’
ডন জানায়, দিল্লিতে কূটনৈতিক সফরে যাওয়ার আগে এমন মন্তব্য করলেন ওয়েলস। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ব্যুরোর ওয়েবসাইটে ওয়েলসের এই বিবৃতি পোস্ট করা হয়।
জানুয়ারির মাঝামাঝিতে নয়াদিল্লিতে তিনদিনের সফরে আসছেন ওয়েলস। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে আলোচনা হবে।
২০১৯ সালের আগস্টের শুরুতে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় ক্ষমতাসীন বিজেপি। সে সময় থেকে অঞ্চলটিতে ইন্টারনেট বন্ধ করে রাখাসহ একাধিক নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।
এ ছাড়া গ্রেপ্তার করা হয় অঞ্চলটির তিন সাবেক মুখ্যমন্ত্রীসহ কয়েক হাজার নেতাকর্মীকে। পরবর্তীতে মুচলেকা দিয়ে কয়েকজন নেতাকর্মী মুক্তি পেলেও তিন মুখ্যমন্ত্রীসহ বন্দী আছেন অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button