উপমহাদেশশিরোনাম

মরে গেলেও পশ্চিমবঙ্গে বন্দিশিবির করতে দেব না: মমতা

কথিত অবৈধ বিদেশিদের জন্য নির্মিত ডিটেনশন ক্যাম্প তথা বন্দিশিবির নিয়ে সরগরম ভারতের রাজনীতি। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপিকে এ নিয়ে তোপ দাগিয়েছে বিরোধীরা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মরে গেলেও এ রাজ্যে তিনি বন্দিশিবির নির্মাণ করতে দেবেন না।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, সম্প্রতি বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘সব ঝুট হ্যায় (সব মিথ্যা)। দেশে একটি ডিটেনশন সেন্টারও নেই।’
এই মন্তব্যকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভিডিও পোস্ট করে প্রমাণ দেন, আসাম রাজ্যে বন্দিশিবির নির্মাণ করা হচ্ছে।
এবার বন্দিশিবির ইস্যুতে প্রধানমন্ত্রীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা বলে বেড়াচ্ছে ডিটেনশন ক্যাম্প করবে। জীবন দিতে তৈরি, তবে মরে গেলেও ডিটেনশন ক্যাম্প করতে দেব না বিজেপিকে।’
তিনি বলেন, ‘এগুলো রাজ্য সরকার করে। আসামে করতে পেরেছে, কারণ ওখানে ওদের সরকার। তোমার অধিকার দিল্লিতে, আমার অধিকার এখানে।’
বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাকে আইন দেখাবেন না। মানুষের আশীর্বাদে সাতবার এমপি হয়েছি। দিল্লিতে মন্ত্রিত্ব সামলেছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button