
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করানো হবে। বর্তমানে এ রুটে ছোটবড় ১৪টি ফেরি চলাচল করছে।




