রাজনীতিশিরোনাম

জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

সমসাময়িক বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটি নেতারা। এতে লন্ডন থেকে স্কাইপে ভিডিও কলের মাধ্যমে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও ৩০ ডিসেম্বরের ঘোষিত ঢাকাসহ সোরা দেশে প্রতিবাদ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে।
বৈঠকে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button