বিনোদন

প্রতিবাদের চেয়ে সিনেমার ব্যবসা বড় নয়: সোনাক্ষী

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে বলিউড তারকা সোনাক্ষী সিনহা বললেন, ‘দাবাং থ্রি’র বক্স অফিস সাফল্যের চেয়ে গুরুত্বপূর্ণ এই বিক্ষোভ। কারণ রাস্তায় নেমে রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে জনগণ নিজেদের মতামত জানাচ্ছে।
শুক্রবার মুক্তি পেয়েছে সালমান খানের বিপরীতে সোনাক্ষী অভিনীত ‘দাবাং থ্রি’। কিন্তু প্রত্যাশিত ব্যবসা করতে পারছে না অতি প্রতীক্ষিত ফ্র্যাঞ্চাইজিটি। ধারণা করা হচ্ছে, ভারতজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের প্রভাব পড়েছে এই ছবির ওপর।
সোনাক্ষী বলেন, “আমরা সবাই জানি, পুরো দেশে কী চলছে। আমার ধারণা, মানুষ জানে কোনটা গুরুত্বপূর্ণ। কিন্তু দর্শকের সাড়ায় আমি আসলেই খুশি। এই মুহূর্তে পুরো দেশ সিএএ নিয়ে এক হয়েছে, এবং এটা আমার সিনেমায় চেয়ে গুরুত্বপূর্ণ।”
‘দাবাং থ্রি’ প্রথম দিন আয় করেছে সাড়ে ২৪ কোটি রুপি, পরদিন আয় করে পৌনে ২৫ কোটি রুপি। রবিবার আয় করেছে ৩১ কোটি ৯০ লাখ রুপি। মোট ৮১ কোটি রুপির বেশির আয় করলেও ভাবা হচ্ছে প্রত্যাশার চেয়ে কম।
এদিকে বলিউড, কলকাতা থেকে দক্ষিণ ভারতীয় সিনেমার অনেক তারকাই সিএএ ও এনআরসি বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বিক্ষোভে শামিল হওয়া মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে। তবে এই নিয়ে কোনো মন্তব্য নেই অমিতাভ বচ্চন ও বলিউডের তিন খানের। তাদের বয়কটের ডাকও দিয়েছেন অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button