খেলা

ভারতের বিপক্ষে উইন্ডিজের সিরিজ জয়ের হাতছানি

প্রথম ম্যাচে স্বাগতিক ভারত পাত্তা পায়নি। শিমরন হেটমায়ার এবং শেই হোপের সেঞ্চুরিতে ৮ উইকেটের বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে উইন্ডিজ। বুধবার বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচ জিতলেই টানা দশটি সিরিজ হারের পর ভারতের বিপক্ষে আবার ওয়ানডে সিরিজ জিতবে ক্যারিবিয়ানরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এমন বিরল সম্ভাবনার সামনে দাঁড়িয়ে কাইরন পোলার্ডের দল। একদিন পরেই আইপিএলের নিলাম। মাঠে ভালো পারফর্ম করার ক্ষেত্রে ক্যারিবিয়ানদের জন্য সেটাও একটা উপলক্ষ হতে পারে। দুই দলের ক্রিকেটারদের মনেই হয়তো আইপিএলের নিলামের বিষয়টা ঘোরাফেরা করছে।
তবে সেই চিন্তাকে পাত্তা দিতে চাইছে না উইন্ডিজ। চেন্নাইয়ে অপরাজিত সেঞ্চুরি করা শেই হোপ বলেছেন, ‘আমি নিশ্চিত আমার কিছু সতীর্থের মনে আইপিএল নিলাম ব্যাপারটা ঘোরাঘুরি করছে। তবে সেটা গুরুত্ব বিবেচনায় দ্বিতীয় স্তরে। আমরা এখানে খেলতে এসেছি ভারতের বিপক্ষে। গুরুত্বের দিক দিয়ে সেটাই আমাদের কাছে প্রথম।’
প্রথম ম্যাচে আগে ব্যাটিং করে ভারত ২৮০ রান তুলেছিল। শেই হোপের অপরাজিত সেঞ্চুরি আর হেটমায়ারের ১৩৯ রানে ভর করে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছেছিল উইন্ডিজ। নিজের ইনিংস সম্পর্কে বলতে গিয়ে হোপ বলেন, ‘দলের চাহিদা মতো খেলেছিলাম। সব সময় আমি দলের চাহিদামতোই খেলতে চাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button