আইন আদালতশিরোনাম

আজ আদালতে জমা দেওয়া হবে খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট আজ আদালতে পাঠানো হবে।
বুধবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট প্রস্তুত হয়েছে।রিপোর্ট আজ আদালতে জমা দেওয়া হবে।
২৮ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে মেডিকেল বোর্ডের রিপোর্ট চান আপিল বিভাগ। একইসঙ্গে ৫ ডিসেম্বর আদেশের জন্য দিন রাখা হয়। তবে ওইদিন রিপোর্ট প্রস্তুত না হওয়ায় তা পাঠানো হয়নি। পরবর্তী সময়ে আদালত ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়ে শুনানি ১২ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন।
উল্লেখ্য, দুর্নীতির মামলায় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চলতি বছরের ১ এপ্রিল ভর্তি করা হয় বিএসএমএমইউ হাসপাতালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button