শিরোনাম

মানিকগঞ্জে ট্রলার ডুবে ছাত্রলীগ নেতা নিখোঁজ

মানিকগঞ্জের হরিরামপুরে মালবাহী ট্রলাররের ধাক্কায় অপর একটি ট্রলার ডুবে রনি বিশ্বাস (২৬) নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার বয়ড়া ইউনিয়ন পরিষদের সামনে পদ্মা নদীতে ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা সময় পর্যন্ত বৃহস্পতিবার বিকাল ৫ টা পর্যন্ত রনির সন্ধান পাওয়া যায়নি।
রনি উপজেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও চালা ইউনিয়নের হাসমেলান গ্রামের কাদের বিশ্বাসের ছেলে। তিনি সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মার্স্টাসের ছাত্র ছিল।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, রনি ৮/১০ জন বন্ধুর সাথে ট্রলারে করে ঘুরতে বের হয়েছিল। এ সময় একটি মালবাহী ট্রলার তাদের ট্রলারকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এ সময় তাদের বন্ধুরা সকলে সাঁতরিয়ে পাড়ে উঠে আসলেও রনি আসতে পারেনি। অনেক খোঁজাখুজির পরেও তাকে পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button