বিনোদনশিরোনাম

বিজ্ঞাপনে জাহারা মিতু

 ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতার প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসে জাহারা মিতু। এরপর থেকেই মিউজিক ভিডিও, নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। তারই ধারাবাহিকতায় এবার নতুন আরো একটি বিজ্ঞাপনে কাজ করছেন তিনি।

সম্প্রতি প্যারাসুট পিওর স্কিন অলিভ অয়েলের বিজ্ঞাপনে কাজ করে প্যারাসুটের সঙ্গে যুক্ত হলেন তিনি। বড় আয়োজনে ১২ নভেম্বর মিতুর অংশগ্রহণে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে। এটি নির্মাণ করেছেন শামীম খান।

বিজ্ঞাপনের প্রসঙ্গে মিতু বলেন, এই কাজের মাধ্যমে বাংলাদেশে পণ্যটির প্রথম বাণিজ্যিক বিজ্ঞাপন হলো এবং পণ্যটি যাত্রা শুরু করলো। কাজটি করে খুব ভালো লেগেছে। পরিচালক এবং ইউনিটের সবাই গুছিয়ে কাজ করেছেন। কাজটি করে আমি তৃপ্তি পেয়েছি। চলতি মাসেই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

বর্তমানে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর বিচারক হিসেবে কাজ করছেন জাহারা মিতু। যে সুন্দরী প্রতিযোগিতায় শুধুমাত্র বিবাহিত অথবা ডিভোর্সপ্রাপ্ত নারীরা অংশ নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button