হ্যাটট্রিক করেই জবাব দিলেন রোনালদো
জুভেন্তাসের জার্সিতে সময়টা ভালো যাচ্ছে না। কোচ সারিও যেন তার পিছু নিয়েছেন। গত কয়েক ম্যাচে তাকে পুরো ৯০ মিনিট খেলার সুযোগ দেননি জুভ কোচ। সর্বশেষ এসি মিলানের বিপক্ষে তাকে বদলে ফেলায় মেজাজ হারিয়ে ফেলেন রোনালদো। ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে চলে যান। যা নিয়ে চলছে তুমুল সমালোচনা। তবে হ্যাটট্রিক করেই বোধ হয় সব সমালোচনার জবাব দিলেন সিআর সেভেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইউরো বাছাইয়ে অনিশ্চয়তায় থাকা পর্তুগালকে ৬-০ গোলের বিশাল এক জয় পাইয়ে দিয়েছেন রোনালদো। নিজে করেছেন ক্যারিয়ারের ৫৫তম হ্যাটট্রিক। পর্তুগালের হয়ে এ দিন গোল করেছেন পিজ্জি, গনসালো ও সিলভা। আর ৭,২২ ও ৬৫ মিনিটে গোল করেন রোনালদো।
এ জয়ে ইউরোর মূল পর্বের টিকিট পাওয়ার পথে অনেক দূর এগিয়ে গেলো পর্তুগাল। বি গ্রুপের ৮ ম্যাচে ৪ জয় ও ২ ড্রতে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। শেষ ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হয়ে ইউরোর মূল পর্বে তাদের অংশগ্রহণ।
অন্যদিকে ২০২০ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বের খেলা রয়েছে। বেলজিয়াম, ইতালি, রাশিয়া, ফ্রান্স, পোলান্ড, ইউক্রেন, স্পেন, ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও তুরস্ক মূল পর্বে উঠে গেছে।



