আন্তর্জাতিক সংবাদশিরোনাম

হংকং নিয়ে আমেরিকা ও ব্রিটেনকে সতর্ক করে দিল চীন

হংকংয়ের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানোর ব্যাপারে আমেরিকা ও ব্রিটেনকে সতর্ক করে দিয়েছে চীন সরকার। বেইজিং বলেছে, ওয়াশিংটন ও লন্ডনকে হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এক বিবৃতিতে বলেছেন, আমেরিকা ও ব্রিটেন যদি সহিংসতার বিরোধী হয়ে থাকে তাহলে তারা যেন হংকংয়ের বিক্ষোভকারীদের অমানবিক সহিংস আচরণের নিন্দা জানায়। ওয়াশিংটন ও লন্ডন ধৈর্য অবলম্বনের সমর্থক বলে যে দাবি করছে তাকে স্ববিরোধী বলেও উল্লেখ করেন শুয়াং।

হংকংয়ের রাজপথে চীন বিরোধী বিক্ষোভ (ফাইল ছবি)

হংকংয়ের এক নাগরিকের গায়ে সম্প্রতি সেখানকার বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনাকে অমানবিক বলে উল্লেখ করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, আমেরিকা ও ব্রিটেন যদি হংকংয়ের বিক্ষোভকারীদের নিন্দা না জানায় তাহলে ধরে নেয়া হবে যে, চীনের অভ্যন্তরীণ বিষয়ে ওই দুই দেশের গোপন কোনো দুরভিসন্ধি রয়েছে।
প্রায় পাঁচ মাস আগে হংকংয়ের পার্লামেন্টে একটি বিল পাস হয় যাতে বলা হয়, সেখানকার অপরাধীদেরকে চীন সরকারের কাছে হস্তান্তর করা যাবে। ওই বিল পাস হওয়ার পরপরই হংকংয়ে চীন বিরোধী বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে বিলটি প্রত্যাহার করে নেয়ার পরও বিক্ষোভ অব্যাহত থাকে।বিক্ষোভকারীরা এখন চীন থেকে হংকংয়ের স্বাধীনতার দাবিতে স্লোগান দিচ্ছেন এবং তাদের কারো কারো হাতে আমেরিকা ও ব্রিটেনের পতাকা দেখা যাচ্ছে।
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button