খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন কারিনা

অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২০ সালের পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান।
শুক্রবার (১ নভেম্বর) টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে ট্রফি উন্মোচনের কয়েকটি ছবি শেয়ার করা হয়।
সেখানে বিশ্বকাপের ট্রফি হাতে দাড়িয়ে থাকতে দেখা যায় কারিনাকে। শুধু ট্রফি উন্মোচন নয়, গ্যালারিতে বসেও ছবি তোলার জন্য পোজ দিতে দেখা গেছে বলিউডের এ তারকাকে।
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি। চলবে ৮ মার্চ পর্যন্ত। পুরুষদের টি-টোয়েন্টি শুরু হবে ১৮ অক্টোবর। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
করিনা কাপুর খান এখন ব্যস্ত রয়েছেন ‘গুড নিউউজ’ ছবির কাজ নিয়ে। এতে তার পাশাপাশি আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, কিয়ারা আদভানি ও দিলজিৎ দোশাঞ্জ। এছাড়াও বলিউডের এই অভিনেত্রীর হাতে রয়েছে ‘লাল সিং চাড্ডা’র কাজ। যেখানে তার সহশিল্পী থাকবেন আমির খান।
এর আগে ট্রফি উন্মোচনের জন্য বৃহস্পতিবার (৩১ অক্টোবর) অস্ট্রেলিয়ার মেলবোর্নের উদ্দেশে রওনা দিয়েছিলেন কারিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button