প্রবাসশিরোনাম

মানবপাচারের অভিযোগে ব্রাজিলে সাত বাংলাদেশি আটক

মানবপাচারের অভিযোগে ব্রাজিলে এক ব্যবসায়ীসহ সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে তারা আটক হন।
আটক ছয় বাংলাদেশি হলেন, সাইফুল ইসলাম (৩২), মোহাম্মদ নিজাম উদ্দিন (২৮), মো. বুলবুল হোসাইন (৩৬) তামুর খালিদ (৩১), নজরুল ইসলাম (৪১), মোহাম্মদ ইফরান চৌধুরী (৩৯) ।
এদের মধ্যে সাইফুল্লাহ আল মামুনের (৩২) নামে যুক্তরাষ্ট্রের টেক্সাস আদালতে মানবপাচার ও ষড়যন্ত্রের আটটি অভিযোগে চার্জ গঠন করা হয়েছে।
ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাও পাওলোতে আল মামুনের একটি পর্যটন সংস্থা ও মুদি দোকান আছে। যুক্তরাষ্ট্রে মানবপাচারের জন্য তাকে ৪৭ হাজার ব্রাজিলিয়ান রিয়েল জরিমানা করা হয়েছে। তবে তাকে এখন ব্রাজিলে অবস্থান করতে হলে তাকে ২৫ হাজার রিয়েল জরিমানা পরিশোধ করতে হবে।
আল মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের পর মার্কিন বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রায়ান এ বেনজকোভস্কি বলেন, ‘আমাদের আইনি অভিবাসন ব্যবস্থাকে যারা ব্যর্থ করার চেষ্টা করে দেশের জনসাধারণের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে ওইসব মানবপাচারকারীর বিচার করতে এখানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
একই অভিযোগে গত আগস্টে মেক্সিকোতে মিলন মিয়া ও মোক্তার হোসেইন নামের আরও দুই বাংলাদেশি গ্রেফতার হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button