খেলা

সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন স্ত্রী শিশির

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হলেও তার এক বছরের সাজা স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে যুক্ত না হলে ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে মাঠে ফিরতে পারবেন সাকিব।
রায় ঘোষণার পর সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন, কিংবদন্তিরা কখনোই রাতারাতি কিংবদন্তি হয়ে যান না। তাদের অনেক কিছুর মধ্য দিয়েই যেতে হয়। কঠিন সময় আসবেই এবং তারা জানে কীভাবে শক্ত থেকে এসবের মোকাবেলা করতে হয়। আমরা জানি সাকিব আল হাসান কতটা শক্ত মনের মানুষ। এটা (আইসিসির নিষেধাজ্ঞা) বলা যায় নতুন শুরুর সূচনা। সে নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও শক্তভাবে ফিরে আসবে।
ইনজুরির কারণে এর আগেও অনেকবার ক্রিকেট থেকে দূরে থাকতে হয়েছে। আমরা সবাই দেখেছি বিশ্বকাপে সে কী দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে। এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আপনাদের সবার সমর্থন ও ভালোবাসায় আমরা আপ্লুত। সকলের এই ঐক্যটা জাতি হিসেবে খুব দরকার আমাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button