বিনোদন

জীবনের প্রথম ট্যাটু, তাও পেটে! 

সাবলীল অভিনয় ও নজরকাড়া সৌন্দর্যের জন্য বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ বেশ জনপ্রিয়। মোহময়ী এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ভীষণ সক্রিয়। ভক্ত-অনুসারীদের জীবনের নানা আপডেটের ছবি-ভিডিও শেয়ার করেন নিয়মিত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দারুণ একটি ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন তিনি।

সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে জানা যায়, জ্যাকুলিন সম্প্রতি তাঁর শরীরে ট্যাটু করিয়েছেন। জীবনে প্রথমবারের মতো ট্যাটু করানোর ওই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। ভিডিওতে জ্যাকুলিনকে তাঁর পেটে ট্যাটু করাতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথমবারের মতো ট্যাটু? দেখে নিন।’

আকর্ষণীয় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ামাত্রই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। এরই মধ্যে এটি তিন লাখেরও বেশি লাইক সংগ্রহ করেছে। মন্তব্যের ঘরেও ভক্তরা তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন নেটিজেন লেখেন, ‘আপনার দিনটি উপভোগ করুন।’ আরেকজন লেখেন, ‘অসাধারণ! মন ছুঁয়ে যাওয়া।’

বলিউডে জ্যাকুলিনের অভিষেক হয়েছিল ‘আলাদিন’ ছবির মাধ্যমে। কিন্তু সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘কিক’ ছবিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান তিনি। সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল তাঁকে ঘিরে। তবে পরবর্তী সময়ে সালমান নিজেকে তাঁর কাছ থেকে সরিয়ে নেন। শোনা যাচ্ছে, আগামীতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘ড্রাইভ’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে জ্যাকুলিনকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button