বিনোদন

অন্তর্জালে উত্তাপ ছড়ালেন জাহ্নবী কাপুর

গত বছর দুর্দান্ত অভিষেক হয়েছে কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের। তাঁর অভিনীত ছবি ‘ধড়ক’ বক্স অফিসে ঝড় তোলার পরে অল্প সময়েই অসংখ্য ভক্ত-অনুসারী জুটিয়েছেন তিনি। জাহ্নবী পর্দায় যেমন ঝড় তুলতে জানেন, তেমনি মাতিয়ে রাখতে জানেন নেটিজেনদেরও।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, ছুটিতে যুক্তরাষ্ট্রে যাওয়া জাহ্নবী সম্প্রতি সেখান থেকে ফিরে এসেছেন। এসেই নিজের একেবারে নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। ‘ধড়ক’ অভিনেত্রী সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই আকর্ষণীয় ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হন তিনি।
জাহ্নবীর শেয়ার করা রোমাঞ্চকর ছবি দেখে নেটিজেনদের যেন চোখ ফেরানো দায়। তাঁর ওই পোস্টে কমেন্ট করেছেন রেহা কাপুর। তিনি লেখেন, ‘সামনে এগিয়ে যাও।’ এ ছাড়া আনুশকা কাপুর ওই পোস্টে আগুন ও ভালোবাসার ইমোজি দেন।
https://www.instagram.com/p/B3PrLKUgsdM/?utm_source=ig_embed
সম্প্রতি পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন জাহ্নবী। সেখানে নিউইয়র্ক চলচ্চিত্র একাডেমির শিক্ষার্থী, বোন খুশি কাপুরের সঙ্গে বহুল প্রতীক্ষিত দেখা হয় তাঁর।
নিউইয়র্কের ঝর্ণায় বোন খুশি কাপুর ও বনি কাপুরের সঙ্গে নেচেও সম্প্রতি আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী। তাঁদের আনন্দমুখর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এলে ভক্তরাও এতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখান।
যা-ই হোক, মুম্বাইতে ফিরেই কথামতো কাজে যোগ দিয়েছেন জাহ্নবী কাপুর। তিনি ‘দ্য কারগিল গার্ল’-এর বাকি অংশে অভিনয় শুরু করেছেন। সম্প্রতি ছবিটির সেট থেকে জাহ্নবী তাঁর চাচাতো বোন সানায়া কাপুরের একটি ছবি শেয়ার করেন। পরিচালক শরন শর্মার সঙ্গে ছবিটির সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সানায়া। তবে বোন সানায়া যখন ধীরে ধীরে বলিউডে পথ চলছেন, সেখানে জাহ্নবী এরই মধ্যে বি-টাউনের জনপ্রিয় মুখে পরিণত হয়েছেন।
আগামীতে গুঞ্জন সাক্সেনার বায়োপিক ‘কারগিল গার্ল’ সিনেমায় দেখা যাবে জাহ্নবী কাপুরকে। এটি ২০২০ সালের ৩ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে জানা যায়, খুব শিগগির ‘দোস্তানা ২’- এর জন্য শুটিং শুরু করবেন জাহ্নবী কাপুর। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন কার্তিক আরিয়ান। এ ছাড়া আগামী বছর জাহ্নবী করণ জোহরের ইতিহাসভিত্তিক চলচ্চিত্র ‘তাখত’-এ কাজ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button