বিনোদন

যে কারণে দৌলতদিয়া যৌনপল্লীতে প্রভা

মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নানা কারণেই সংবাদের শিরোনামে প্রায়ই থাকেন তিনি। ব্যক্তিগত ঝামেলা নিয়ে কিংবা বিভিন্ন বিভ্রতকর সংবাদ নিয়ে প্রায়ই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন তিনি। তবে সব কিছুর পরও অভিনয় নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেত্রী।
সম্প্রতি দৌলতদিয়া যৌনপল্লীতে সম্প্রতি শেষ হয়েছে ‘পারফর্মার’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং। আর এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রভা। যার কারণে বেশ কিছুদিন যৌনপল্লীতে ছিলেন তিনি।

‘পারফর্মার’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তাসমিয়াহ আফরিন মৌ। প্রভার পাশাপাশি এতে আরো অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস ও অভিনেতা শাহাদাৎ হোসেন। এক অভিনেত্রীকে নিয়ে গল্পের আবহ তৈরি হয়েছে। যার পুর ঘটনা এই দৌলতদিয়া যৌনপল্লীকেন্দ্রিক।
গল্পে দেখা যায় ওই অভিনেত্রী অভিনয়জীবনে বিভিন্ন সময়ে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রের বৈচিত্র্যের জন্য তিনি সব সময় ডুবে থাকেন অভিনয়ে। তাই তার হাজবেন্ড তাকে সেভাবে কাছে পান না। একবার এক পরিচালকের অফার পেয়ে নিষিদ্ধপল্লীতে আসেন অভিনয় করতে। সেখানে পরিচয় হয় মঞ্জুরীর (মৌটুসী বিশ্বাস) সঙ্গে। মঞ্জুরী সেই অভিনেত্রীকে (প্রভা) চ্যালেঞ্জ দেন যে, সে বাস্তবে এই চরিত্রটি করতে পারবে না।
সেই অভিনেত্রী চ্যালেঞ্জ গ্রহণ করে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
চলচ্চিত্রটির শুটিং শেষ হলেও কবে নাগাদ তা মুক্তি দেয়া হবে তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button