বিনোদন
শ্রেয়া ঘোষালের খালি গলার গানের ভিডিও ভাইরাল

ভারতের জনপ্রিয় সংগীত তারকা শ্রেয়া ঘোষাল তার সুরেলা কণ্ঠের জন্য অত্যন্ত জনপ্রিয়। তার গান শুনে বিরক্ত হবেন এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। হোক বলিউড বা টলিউড যে ছবির গান তিনি কণ্ঠ দিয়েছেন সেটাই হিট হয়েছে।
সম্প্রতি শ্রেয়া ঘোষাল নিজ হাতে পিয়ানো বাজিয়ে খালি গলায় গাওয়া একটি গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। গানের কথা হচ্ছে, ‘আজ জানে কি জিদ না করো!’ তার এই গানের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল।
বাস্তব জীবনে শ্রেয়া ঘোষাল খুব মিষ্টি এবং চঞ্চল স্বভাবের একজন মানুষ। তিনি নিজের মতো করে জীবনকে উপভোগ করেন। যেমন তিনি গানটাকেও নিজের মতো করে উপভোগ করেন। মন থেকে শুধু গানকেই ভালবাসেন।




