বিনোদন

আবারও নতুন গানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নোরা

 বাইরে থেকে এসে বলিউডে স্থায়ী আসন গড়ে নেয়া সহজ কাজ নয়। সেটিই করে দেখিয়েছেন কানাডার বাসিন্দা নোরা ফাতেহি। নৃত্য শৈলীর দৌলতেই বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি। ফের একবার নিজের নাচের কায়দাতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নোরা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নোরা ফতেহি তার নিজের ইনস্টাগ্রাম আইডিতে একটি নাচের ভিডিও পোস্ট করেছেন। যেখানে ইন্টারন্যাশনাল ডান্স নাম্বর ‘পেপেতা’ গানের সঙ্গে কোমর দোলাতে দেখা গেছে নোরাকে। তার সঙ্গে দেখা গেল খ্যাতনামা কোরিওগ্রাফার মেলভিন লুইসকে।

নাচের ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে নোরা জানিয়েছেন মেলভিন লুইস এই আফ্রো-ল্যাতিনো ডান্স নাম্বারটি নতুন করে নিজের সৃজন শৈলী দিয়ে তৈরি করেছেন। ভিডিওটি পোস্ট করতেই এটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

প্রসঙ্গ, ‘পেপেতা’ গানের মিউজিক ভিডিওতেও দেখা গেছে নোরাকে। যে মিউজিক ভিডিয়োটির ভিউ ২৪ ঘণ্টায় ৩.৫ মিলিয়ান ছাড়িয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে নোরা ও ভিকি কৌশলের আরও একটি মিউজিক ভিডিও ‘পচতাওগে’।

ভিডিও দেখেতে ক্লিক করুন: আবারও নতুন গানে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন নোরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button