খেলা

ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে দল

দীর্ঘদিন পরে দেশে ফিরেছে ক্রিকেট। আফগানিস্তানের সাথে টেস্ট দিয়ে ক্রিকেট ফিরলেও ছোট পরিসরের ক্রিকেট ফিরবে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সাথে টি-২০ দিয়ে। আসন্ন ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। আফগানিস্তান ইতিমধ্যে টেস্ট খেলতে বাংলাদেশে অবস্থান করছে। আরেক দল জিম্বাবুয়েও সিরিজে অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছে। রোববার দিবাগত রাত দু’টায় হ্যামিল্টন মাসাকাদজারা ঢাকায় পা রাখেন।
সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে জিম্বাবুয়ে দলের মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে। যেখানে আগামী টুর্নামেন্টের প্রথম দিনই স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দলটি।
টুর্নামেন্টের অন্য দুই দল বাংলাদেশ ও আফগানিস্তান বর্তমানে চট্টগ্রামে একমাত্র টেস্ট খেলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button