পতাকা ক্যারিয়ারশিরোনাম

অভিজ্ঞতা ছাড়াই নারী ‘ট্রেইনি অফিসার’ নিচ্ছে সাউথ ইস্ট ব্যাংক, বেতন ৫০ হাজার!

নারী ‘ট্রেইনি অফিসার’ নিচ্ছে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড। এজন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস নারীরা এ পদে আবেদন করতে পারবেন। শুরুতেই বেতন পাবেন ৩৮ হাজার টাকা। যোগ্যতার প্রমাণ রাখতে পারলে দু’বছরের মধ্যে বেতন হবে ৫০ হাজার।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ২.৮০ সিজিপি-এ স্নাতক ও স্নাতকোত্তর থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ-৪.০০ থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর বয়সী নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর বয়সেও আবেদন করা যাবে। বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকেতে হবে।
বেতন: শুরুতেই ৩৮ হাজার টাকা বেতন। ২ বছর থেকে বেতন ৪৩ হাজার টাকা। দক্ষতার প্রমাণ রাখতে পারলে বেতন ‘অফিসার’ পদে নিয়োগ চূড়ান্ত হবে। বেতন বেড়ে দাঁড়াবে ৫০ হাজার টাকা।
আবেদনের উপায়: আগ্রহী প্রার্থীদের সাউথইস্ট (www.southeastbank.com.bd) ব্যাংকের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর, ২০১৯।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button