বিনোদন

সংসার ভাঙার ১৫ দিন পরই নায়িকার প্রেমের গুঞ্জন!

তারকাদের সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদ নিয়ে বেশ আলোচনা হয়ে থাকে ভক্ত-সমালোচক মহলে। বিষয়গুলো তাই অধিকাংশ তারকাই ‘ব্যক্তিগত ব্যাপার’ বলে এড়িয়ে যান। কেউ বা আবার রাখঢাক না রেখেই স্বেচ্ছায় জানান দেন জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর হালহকিকত। সেই পথেই হাঁটলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।
‘রেহেনা হ্যায় তেরে দিল ম্যায়’ খ্যাত দিয়া মির্জা গত ১ আগস্ট ব্যক্তিগত টুইটার ও ইনস্টাগ্রামে দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানান। ২০১৪ সালে সাহিল সংঘের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিয়া। এর আগে প্রায় ছয় বছর চুটিয়ে প্রেম করেছেন দুজনে। সব মিলিয়ে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের যবনিকাপাত।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, সাহিলের সঙ্গে আলাদা হওয়ার ঘোষণার পক্ষকাল না যেতেই প্রেমের গুঞ্জনে শিরোনাম হলেন দিয়া মির্জা। টি-টাউনে গুঞ্জন, ‘কাফির’ সহ-অভিনেতা মোহিত রায়নার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দিয়া।
গুঞ্জন সত্য হলে, বিচ্ছেদের পর ফের ভালোবাসার মানুষ খুঁজে পেলেন এ অভিনেত্রী। সোনম নাইয়ার পরিচালিত জিফাইভ সিরিজের ‘কাফির’ শুটিংকালে ঘনিষ্ঠ হন মোহিত ও দিয়া।
এর আগে পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল, ‘গোল্ড’ অভিনেত্রী মৌনি রায়ের সঙ্গে প্রেম করছেন মোহিত রায়না। যদিও দুজনের কেউ এ বিষয়ে মুখ খোলেননি। ভিকি কুশল অভিনীত ব্লকবাস্টার ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ দিয়ে বলিউডে অভিষেক করেন মোহিত।
এর আগে দিয়া মির্জাকে ‘কলেজজীবনের ক্রাশ’ বলে উল্লেখ করেছিলেন মোহিত রায়না। ‘কাফির’ মুক্তির আগে বলেছিলেন, ‘দিয়া মির্জার সঙ্গে কাজ করতে চলেছি! আমি যে তাঁকে খুব পছন্দ করি, কখনোই বলিনি।’
আর এক সাক্ষাৎকারে মোহিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে দিয়া মির্জা বলেছিলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে লাজুক সহ-অভিনেতা মোহিত। মুখ খুলতেই ওর ১৫ দিন লেগেছে।’
pic.twitter.com/R1EyIvqCKt
— Dia Mirza (@deespeak) August 1, 2019
১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়া জানান, দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি এখানেই। বিচ্ছেদের সিদ্ধান্ত এসেছে উভয়ের সম্মতিতে। ‘বিচ্ছেদের পরেও অবশ্যই আমাদের সম্পর্ক অটুট থাকবে। ধন্যবাদ জানাই আমাদের পরিবার, বন্ধুবান্ধব ও সব শুভাকাঙ্ক্ষীকে,’ লেখেন দিয়া মির্জা। গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসঙ্গে যুগলের গোপনীয়তার প্রতি সম্মান জানাতে সবাইকে অনুরোধ করেন ৩৭ বছরের দিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button