শিরোনামশীর্ষ সংবাদ

ময়মনসিংহে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রামগোপালপুর এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয় যাত্রী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button