জাতীয়শিরোনাম

ট্রেনের ফিরতি টিকেট বিক্রি ৫ আগস্ট থেকে

পবিত্র ঈদুল আজহা পরবর্তী ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু হবে আগামী ৫ আগস্ট থেকে। যা চলবে ৯ আগস্ট পর্যন্ত।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।, একইভাবে ৬ আগস্ট যারা টিকিট সংগ্রহ করবেন তারা পাবেন ১৫ আগস্টের টিকিট। আর ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট দেওয়া হবে।
জানা গেছে, রেলে প্রতিদিন দুই লাখ ৭৭ হাজার মানুষ চলাচল করলেও ঈদের সময় তা বেড়ে প্রায় চার লাখে দাঁড়ায়। তাই এবার ঈদের ১০ দিন আগে এবং ঈদের পর ১০ দিন পর্যন্ত ট্রেনে ভিআইপিদের জন্য সেলুন সংযোজন করা হবে না। এ ছাড়াও আগামী ১১ ও ১৪ আগস্ট ঢাকা-কলকাতা-ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।
কারণ ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাহিদা মেটানোর জন্য এক হাজার ৪৩৭টি যাত্রীবাহী কোচ সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button