আইন আদালতশিরোনাম

‘ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যর্থতায় আমাদের হস্তক্ষেপ করতে হয়’

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, আমরা ফেব্রুয়ারিতে সতর্ক করেছিলাম। দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাদের ডেকে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে ব্যবস্থা নিতে বলেছিলাম। কিন্তু তারা আমলে নেননি। ২/৩ জন মারা যাওয়ার পর ভাসা ভাসা কথা বললেন। কিন্তু এখন তো সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে গেছে। প্রশাসনের ব্যর্থতার কারণেই আমাদের হস্তক্ষেপ করতে হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এসব কথা বলেন।
তিনটি জেলা ছাড়া সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর শেষ পর্যায়ে এসে সিটি করপোরেশন নড়েচড়ে বসছে বলে মন্তব্য করেন আদালত।
আদালত আরও বলেন, প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। তাকে সেখান থেকে নির্দেশনা দিতে হচ্ছে। সরকারি কর্মচারীরা কী করছেন। তাদের বেতন-ভাতা, গাড়ি সবই জনগণের করের টাকায়। কিন্তু জনগণ সেবা পাচ্ছে না। কথা বললে তো বলবেন বেশি বলছি। প্রশাসন যেখানে ব্যর্থ হচ্ছে, জুডিশিয়ারি সেখানে হস্তক্ষেপ করছে।
বিচারকদের নিরাপত্তা সংক্রান্ত একটি মামলার শুনানিকালে আদালত এসব মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button