Uncategorized

সিনবাদ নিয়ে শঙ্কায় খামারি

মানিকগঞ্জ (সংবাদদাতা) : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের সাফুল্লি গ্রামের বিল্লাল মিয়ার খামারে ঈদুল আযহার হাটে বিক্রির জন্য প্রস্তুত ৫৪ মণ ওজনের ষাঁড় সিনবাদ। এ বছরের মত গত ঈদের আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে আলোড়ন সৃষ্টি করেছিল সিনবাদ নামের ষাঁড়টি। গেল বছর ৪০ মণ ওজনের ষাঁড়টির ন্যায্য মূল্য না পাওয়ায় পরম যত্নে আরেকটি বছর লালন পালন করেছেন খামারি। কিন্তু এ বছর উপযুক্ত দাম না পেলে মারাত্বক ক্ষতিগ্রস্ত হবে খামারি। ৫৪ মণ ওজনের সিনবাদই দেশের সবচেয়ে বেশী ওজনের ষাড় বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ অফিস।
২ বছর আগে কিনে আনা সিনবাদের ওজন ৫৪ মণ। এ ষাঁড়টির খবর ছড়িয়ে পড়লে প্রতিদিন সাটুরিয়াসহ আশে পাশের উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মানুষজন দেখতে ভিড় করছে খামারির বাড়িতে।
সম্পুর্ণ দেশীয় পদ্বতিতে পরম যত্নে লালন পালন করেছে এ ষাঁড়টিকে। কাচাঁ ঘাষ, গমের ভূসি, শুকনা খড়, ভুট্টা, ধান ও গম ভাঙ্গা, ছোলা, চিড়া, আখের গুড়, মালটা, কলা, পেয়ারা, মিষ্টি লাউ, নালী খাওয়ানো হয়। প্রায় ৩ মাস ধরে প্রতিদিন ২ হাজার টাকা করে খাওয়া বাবদ খরচ হচ্ছে।
সিনবাদের জন্য সবসময় ৫ টি ফ্যান ঘুড়ে। খুবই শান্ত প্রিয় সিনবাদ। তবে মেজাজ চড়া হলে পানি ছিটিয়ে দিলেই শান্ত হয়ে যায়। প্রতিদিন বিশেষ শ্যাম্পু দিয়ে দিনে ১০- ১২ বার গোসল করানো হয়। সিনবাদকে দেখভাল করার জন্য ১ জন রাখাল ২ বছরের চুক্তিতে রাখা হয়েছে ৩ লাখ টাকার বিনিময়ে।
সিনবাদকে দেখতে আসা নূরুল হক বলেন, আমার ভাতিজা ফেসবুকে ছবি দেখিয়েছেন সিনবাদ নামে ষাঁড়ের ওজন ৫৪ মণ, তাই আমি বালিয়াটী থেকে দেখতে এসেছি।
বিল্লাল মিয়ার খামারে শনিবার সকালে গিয়ে দেখা যায়, সিনবাদকে রাস্তায় পাশে বেঁধে রাখা হয়েছে। ২০-২৫ জন মানুষের জটলা । দর্শনার্থীরা সিনবাদের ছবি তুলছেন। কেউবা সেলফি তুলে ফেসবুকে আপলোড করছেন।
খামারি বিল্লাল বলেন, আমি আমার সন্তানের মত মমতা দিয়ে সিনবাদকে লালন পালন করেছি। গেল বছর ঈদের আগে ওজন ছিল ৪০ মণ। বাড়ি থেকে প্রচুর ক্রেতা আসলেও উপযুক্ত দাম না পাওয়াতে বিক্রি করিনি। ঋণ করে আরেকটি বছর লালন করেছি। এবছর উপযুক্ত দামে বিক্রি না করতে পারলে আমি নিঃস্ব হয়ে যাব। আগ্রহী ক্রেতারা সরাসরি খামারির মোবাইল নাম্বারে ০১৭২৬ ৬২২৫৭৩ যোগাযোগ করতে পারেন।
সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেনারি সার্জন ডা. মো. সেলিম জাহান বলেন, সিনবাদ ষাঁড়টি হলিস্টিন ফ্র্রিজিয়ান জাতের, বর্তমান উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি, দাঁত রয়েছে ৪ টি, বয়স ৪ বছর ৭ মাস। সম্পূর্ণ দেশীয় পদ্বতীতে লালন পালন করা হয়েছে। আমরা ধারণা করছি ৫৪ মণ ওজনের ষাঁড়টি বাংলাদেশের সবচেয়ে বড় ওজনের ষাঁড়।
সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ খুরশেদ আলম বলেন, বিল্লাল হোসেনের সিনবাদ গত বছরে ওজন ছিল ৪০ মণ, ভাল দাম না পাওয়াতে এই বছর বিক্রি করার জন্য লালন পালন করেছে। এত বেশী ওজনের ষাঁড় লালন পালন করতে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। এ বছর ৫৪ মণ ওজনের ষাঁড়টি বিক্রি না করতে পারলে, ঈদকে সামনে রেখে গরু মোটা তাজা করণে খামারিরা নিরুৎসাহী হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button