আন্তর্জাতিক সংবাদশিরোনাম

জাপানের অ্যানিমেশন স্টুডিওতে আগুন, নিহত ১৩

জাপান অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির কিয়োটো শহরে একটি অ্যানিমেশন স্টুডিওতে আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। জাপনের স্থানীয় গণমাধ্যমের বরাতে দিয়ে এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও গার্ডিয়ান।
খবরে বলা হয়, প্রথম ও দ্বিতীয় তলায় ধোঁয়ায় কারেণ শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে ১২ জন নিহত হয়। যা পরবর্তী সময়ে বেড়ে ১৩ জন হয়েছে। এছাড়াও এ অগ্নিকাণ্ডে দেশটির বহু নাগরিক আহত হয়েছেন।
এ দিকে জাপানি বার্তা সংস্থা কিয়োদো তাদের খবরে জানায়, আগুনে ৩০ ব্যক্তি আহত হন। তার মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
এনএইচকে টেলিভিশন তাদের প্রচারিত এক খবরে জানায়, স্টুডিওর চারপাশে পেট্রোল ঢেলে দেয়ার অভিযোগে ৪১ বছর বয়সী এক লোককে আটক করেছে স্থানীয় পুলিশ। তবে আটক করা ব্যক্তি আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রসঙ্গত, স্টুডিওটি থেকে ‘সাউন্ড! ইউফোনিয়াম’ নামের একটি ধারাবাহিক প্রযোজনা করা হচ্ছিলো। এছাড়াও এ মাসে এটির ‘ফ্রি! রোড টু দ্য ওয়ার্ল্ড-দ্য ড্রিম’ চলচ্চিত্র মুক্তি পাওয়ার কথাও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button