বিবিধশিরোনাম

‘চরিত্র’ নিয়ে সন্দেহ, মডেলকে খুন করল প্রেমিক

বান্ধবীর ‘চরিত্র’ খারাপ, এই সন্দেহেই ভারতের মহারাষ্ট্রের নাগপুর জেলায় ১৯ বছর বয়সী উঠতি মডেলকে খুন করল প্রেমিক। রাস্তার উপরেই মাথা থেঁতলে দিয়ে ওই তরুণীকে হত্যা করা হয়েছে।
নাগপুরের বাসিন্দা মডেল খুশি পারিহার এবং তার প্রেমিক অভিযুক্ত আশরাফ শেখ বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন। যদিও খুশির সঙ্গে আরও বহু মানুষের প্রেমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন আশরাফ।
নাগপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার সকালে তাদের কাছে খবর আসে পান্ডুরনা-নাগপুর মহাসড়কের পাশে এক মহিলার লাশ পাওয়া গিয়েছে। ওই মহিলার মুখটি থ্যাঁতলানো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চিহ্নিত করা হয় ওই মহিলাকে।
পুলিশ জানিয়েছে, খুশি পারিহার স্থানীয় ফ্যাশন শোতে অংশগ্রহণ করতেন এবং মডেল হতে চেয়েছিলেন ভবিষ্যতে।
পরে গ্রেফতার করা হয় আশরাফ শেখকে। আশরাফ শেখ খুশিকে হত্যার কথা স্বীকার করেছেন। খুশি পারিহারকে হত্যার পিছনে কারণ হিসেবে অন্য কিছু পুরুষের সঙ্গে খুশির সম্পর্কের ঘনিষ্ঠতা ও খুশির চরিত্র সম্পর্কে সন্দেহই মূল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button