বিনোদন

৭০০ কোটি হাসি, সুন্দরতম শাহরুখকন্যার!

এতে কোনোই সন্দেহ নেই যে সুহানা খান এখন অন্তর্জাল তারকা। এই তরুণী তারকা-সন্তানের যেকোনো ছবি বা ভিডিওই প্রকাশ হোক না কেন, তা ভাইরাল হবেই। সম্প্রতি তাঁর একাধিক ছবি অন্তর্জালে ঝড় তুলেছে।
বলিউডে অভিষেক না হলেও এরই মধ্যে অন্তর্জালে অগণিত ভক্ত-অনুরাগী শাহরুখ খানের মেয়ে সুহানা খানের। সামাজিক যোগাযোগমাধ্যমে এ তারকা-সন্তানের রয়েছে বেশ কয়েকটি ফ্যান পেজ। ইনস্টাগ্রামে ব্যক্তিগত অ্যাকাউন্ট থাকলেও একনিষ্ঠ অনুরাগীরা প্রায়ই তাঁর নতুন নতুন ছবি ও ভিডিও প্রকাশ করেন। আর সেসব দ্রুত ছড়িয়ে পড়ে অন্তর্জালে।
একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। হাতে গ্লাস ধরা। ক্যাপশনে লেখা, ‘সকাল।’ দেখে মনে হচ্ছে, সকালে স্নান সেরে চা বা কফি হাতে বসেছেন। তাঁর মুখে হাজার সূর্যের আলো!
তাঁর ইনস্টাগ্রাম পেজ ঘুরলেই দেখা যাবে, বেশ কিছু হাস্যোজ্জ্বল ছবি। একটিতে দেখা যাচ্ছে, উজ্জ্বল হলুদ রঙের সোয়েটার পরে আছেন সুহানা। বসে আছেন বারান্দায়। নিজের ডান হাত ছুঁয়ে আছেন সোনালি মিশ্রিত কালো চুলে। শরীরজুড়ে সূর্যের আলো। তবে সেই আলোর চেয়েও যেন উজ্জ্বল সুহানা!

সুহানার ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশট

সুহানার সেলফি তো ভক্তদের কাছে খুব প্রিয়। সুহানার ভুবনভোলানো হাসিতে পাগল লাখো অনুরাগী। আর সেটা ভালোভাবে জানেন এ তারকাকন্যাও। একটি হাস্যোজ্জ্বল ছবির ক্যাপশনে লেখা, ‘৭০০ কোটি হাসি, তবে সুন্দরতম হাসিটি তাঁর।’ অর্থাৎ শাহরুখকন্যার।
অভিনয়ে দক্ষ সুহানা খান। লন্ডনের থিয়েটারে একাধিক শো করেছেন। নাচেও সমান দক্ষ। কয়েক দিন আগে নেচে অন্তর্জালে উত্তাপ ছড়িয়েছেন শাহরুখকন্যা। ভাইরাল ভিডিওতে সুহানা খানকে গানের তালে দুর্দান্ত ভঙ্গিতে পা মেলাতে দেখা যায়। তাঁর খুনে নাচে মাতোয়ারা নেটিজেনরা। একটি জন্মদিনের পার্টিতে নাচেন তিনি।
যেকোনো অনুষ্ঠানেই বেশ আত্মবিশ্বাসী দেখায় সুহানা খানকে। ১৯ বছরের এই তরুণী স্বাধীনচেতা, ফ্যাশনসচেতন। তাঁর রূপে মুগ্ধ অগণিত ভক্ত।
তারকা-সন্তানদের প্রতি এমনিতেই ভক্তদের আগ্রহ অশেষ। আর তিনি যদি হন বলিউড বাদশাহর সন্তান, অনুমান করাই যায়। এখনো বিনোদন দুনিয়ায় পা রাখেননি। তবে অন্তর্জাল দুনিয়ায় অসংখ্য অনুরাগী সুহানা খানের। নিঃসন্দেহে অন্তর্জাল দুনিয়ায় অন্যতম জনপ্রিয় মুখ তিনি। সুহানা এখন যুক্তরাজ্যের আর্ডিংলে কলেজে পড়াশোনা করছেন।
শাহরুখ-গৌরীর তিন ছেলেমেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান সুহানা খান। বড় ভাই আরিয়ান ফিল্ম নিয়ে পড়ছেন। ছোট ভাই আব্রাম ভর্তি হয়েছে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে।
গত বছর জনপ্রিয় ফ্যাশনবিষয়ক ম্যাগাজিন ‘ভোগ’-এ প্রচ্ছদকন্যা হন সুহানা। বলিউডে তাঁর অভিষেক নিয়ে গুঞ্জন চলছে। যদিও শাহরুখ বলেছেন, লেখাপড়া শেষ করে তবেই অভিষেক। সুহানাকে বড়পর্দায় দেখতে তর সইছে না অনুরাগীদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button