বিনোদন
আকাশে উড়ছেন মেহজাবীন (ভিডিও)
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিশেষ দিন ও বিশেষ উৎসবের নাটকে তার দেখা মেলে বেশ। সাবলীল ও সরল চরিত্রেই অভিনয় করতে দেখা যায় তাকে। কিন্তু ব্যক্তিজীবনে মেহজাবীন বিরাট সাহসী! কেন জানেন? কারণটি হলো স্কাই ডাইভিং। আর এই স্কাই ডাইভিংয়ের জন্য খুব সাহসের প্রয়োজন হয়।
এবার এই অ্যাডভেঞ্জারস ডাইভিং নিতে দেখা গেল তাকে। উড়োজাহাজ থেকে দুবাইয়ের আকাশ থেকে ঝাঁপ দিতে দেখা গেল তাকে। ঈদের পর ছুটি কাটাতে দুবাইয়ে যান এই অভিনেত্রী। সেখানেই ১৪ জুন এতে অংশ নেন তিনি।
শহরে সবচেয়ে আকর্ষণীয় ভিউ পাম আইসল্যান্ডের আকাশে এই ডাইভটি দিয়েছিলেন মেহজাবীন। ডাইভটি দিতে পেরে মেহজাবীন নিজেও বেশ আনন্দিত। তিনি বলেন, সত্যিই অসাধারণ ছিল। আর এটা করতে পেরে বেশ আনন্দ লাগছে। স্কাই ডাইভিংয়ের জন্য দুবাই হলো সেরা। স্কাই ডাইভিংয়ের ভিডিওটি তৈরি করেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি।
চার মিনিটের ভিডিওটিতে মেহজাবীনের প্রস্তুতি থেকে শুরু করে মাটিতে নামা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া সবই রয়েছে। এটি মেহজাবীনের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি




