বিনোদন

নারায়ণগঞ্জের মেয়ে চেরিকে বিয়ে করলেন তাসকিন

গত ১০ জুন রাজধানীর উত্তরায় পারিবারিকভাবে তাদের আকদ সম্পন্ন হয়েছে। বিয়ের ১০ দিন পর বিষয়টি সবাইকে জানিয়েছেন তাসকিন রহমান। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তিনি রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল থেকে ম্যারিড দিয়েছেন।‘ঢাকা অ্যাটাক’ ছবি নিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। তিন মাস প্রেম করে বিয়ে করেছেন তাসকিন ও জান্নাত ফেরদৌস।
তাসকিন বলেন, প্রায় আট মাস আগে একটি পার্টিতে জান্নাতের সঙ্গে প্রথম দেখা হয়। তখন থেকেই অল্প অল্প কথা হতো। তিন মাস ধরে আমরা চুটিয়ে প্রেম করেছি। নিজেদের পছন্দের কথা দুই পরিবারকে জানাই। পারিবারিক সম্মতিতে আমরা বিয়ে করি। বর্তমানে একসঙ্গেই আছি। তিনি আরো বলেন, খুব শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করব। যেখানে আমার মিডিয়ার বন্ধুসহ ঘনিষ্ঠজনদের আমন্ত্রণ জানাব।
পাত্রী নারায়ণগঞ্জের মেয়ে জান্নাতুল ফেরদৌস চেরির বেড়ে ওঠা ইতালিতে। কিন্তু পাঁচ বছর ধরে তিনি বাংলাদেশে থাকছেন। তিন ভাইবোনের মধ্যে তিনি সবার ছোট।
চলতি বছর চেরি অভিনীত ‘বয়ফ্রেন্ড’ ও ‘যদি একদিন’ সিনেমা মুক্তি পায়। এ ছাড়া বর্তমানে ‘শান’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাসকিন।
তাসকিন আহামেদের এটি দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালের শুরুর দিকে তিনি নুসরাত নামের একজনকে বিয়ে করেছিলেন। ওই সংসার এক মাসের মধ্যেই ভেঙে যায়। সেই বিয়ে নিয়ে বেশ আলোচনাও হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button