দূর্ঘটনাশিরোনাম

চট্টগ্রামে আগুনে পুড়লো শতাধিক বস্তিঘর

চট্টগ্রাম নগরীর চাক্তাই ভেড়া মার্কেটে পাশে আগুন লেগে শতাধিক বস্তিঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২০ জুন) সকালে চট্টগ্রামের নতুন ফিশারি ঘাটের পাশের একটি বস্তিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, বস্তিঘরে আগুন লাগার খবর আসে সকাল সাড়ে ৯টার দিকে। খবর পেয়ে ৫টি ইউনিটের ১৩টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১০০টি বসত ঘর ও ৪টি দোকান পুড়ে গেছে।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button