বিনোদন

ভারতসুন্দরী সুমন রাও

অবশেষে অবসান হলো অপেক্ষার। ঘোষিত হলো এবারের ভারতসুন্দরীর নাম। মিস ইন্ডিয়া ২০১৯ হলেন রাজস্থানের তরুণী সুমন রাও।
সুমনের মাথায় মুকুট পরিয়ে দেন আগের বছরের বিজয়ী তামিলনাড়ুর অনুকৃতি ভাস। সে সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মিস ইন্ডিয়ার গ্র্যান্ড ফিনালে ছিল তারকাখচিত। বলিউডের হিট গানে নেচে মঞ্চ মাতান ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশল। সঞ্চালনা করেন নির্মাতা-প্রযোজক করণ জোহর, মনীষ পাল ও ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মানসী চিল্লার।

বলিউড ডিভা হুমা কুরেশি, দিয়া মির্জা, নেহা ধুপিয়া ও চিত্রাঙ্গদা সিং উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। লালগালিচায় হাঁটেন আয়ুশ শর্মাও।
ভারতের ৩০টি রাজ্যের বিজয়ীরা চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করেন। মুকুট ওঠে ২০ বছরের তরুণী সুমন রাওয়ের মাথায়। অনুষ্ঠানস্থল ছিল মুম্বাইয়ের সরদার বাল্লাভাই প্যাটেল ইনডোর স্টেডিয়াম। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button