অর্থনৈতিক সংবাদশিরোনাম

ই-কমার্সকে আরও ৫ বছর ভ্যাটের আওতামুক্ত রাখার আহ্বান

২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে ই-কমার্সের ওপর ৫ শতাংশ ভ্যাট বসানো হলেও পরে তা ‘ভুলবশত ছাপা হয়েছে’ বলে প্রত্যাহার করা হয়। তবে এবার আর ই-কমার্সকে অব্যাহতি দেওয়া হয়নি। আরোপ করা হয়েছে শতকরা ৭.৫ ভাগ ভ্যাট।
বৃহস্পতিবার (১৩ জুন) ঘোষিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে অনলাইন শপিং এবং ভার্চুয়াল বিজনেসে এ ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
সোশ্যাল মিডিয়া এবং ভার্চুয়াল বিজনেসের জন্যে ৭.৫ শতাংশ ভ্যাট বসানোর প্রস্তাব করায় নড়ে চড়ে বসতে হচ্ছে সংশ্লিষ্টদের।
খাত সংশ্লিষ্টরা বলছেন, এ খাত বিকাশের পথে এটি আত্মঘাতী সিদ্ধান্ত। তখনই এ ধরনের সিদ্ধান্ত ক্রেতাদের অনলাইন বিমুখ করবে।
ই-কমার্সের ওপর এই ভ্যাট আরোপকে অযৌক্তিক মনে করছে বেসিস এবং আইটি অ্যাসোসিয়েশনস। উদীয়মান এ সেক্টরকে আগামী ৫ বছরের জন্য ভ্যাটের আওতামুক্ত রাখার আহ্বান জানিয়েছে সংগঠন দু’টি।
বর্তমানে প্রায় এক হাজার ই-কমার্স কোম্পানি দেশে ব্যবসা পরিচালনা করছে এবং তাদের বার্ষিক লেনদেনের পরিমাণ দুই হাজার কোটি টাকা।
২০১৫-১৬ বাজেট ঘোষণায় ই-কমার্সকে প্রথমবারের মতো সুনির্দিষ্ট করে ভ্যাটের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তখন ই-কমার্সে ভ্যাটের হার ৪ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছিল। পরে অবশ্য সেটি তুলে নেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button