বিনোদন

‘সহস্র সূর্যের চেয়ে উজ্জ্বল’ বিগ বচ্চনের নাতনি!

যেকোনো অনুষ্ঠান বা অন্তর্জালে উপস্থিতি—বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতনি নাভিয়া নাভেলি নন্দা খবরের শিরোনাম হবেনই। অন্য তারকা-সন্তানদের মতো যদিও এখনো কোনো সিনেমা বা বিজ্ঞাপনে দেখা যায়নি নাভিয়াকে, তবু এরই মধ্যে অন্যতম সেলিব্রেটি হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর রয়েছে অগণিত ভক্ত-অনুরাগী। তাঁর ঘনিষ্ঠ বন্ধু সুহানা খান ও খুশি কাপুর।
সম্প্রতি অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা কন্যা নাভিয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। সঙ্গে সঙ্গে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন নাভিয়া।
ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে মেয়ের ছবি শেয়ার দিয়ে ক্যাপশনে শ্বেতা লিখেছেন, ‘সহস্র সূর্যের চেয়ে উজ্জ্বল।’
নাভিয়া নাভেলি এখন ২১ বছরের তরুণী। প্রতি বছর তাঁর জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানান নানা অমিতাভ বচ্চন ও মামা অভিষেক বচ্চন।

২০১৮ সালের ৬ ডিসেম্বর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করেছিলেন মা শ্বেতা বচ্চন। তিনি পোস্টে লেখেন, ‘বছরগুলো ঠিক উড়ে যায়নি, তারা সময় নিয়েছে এবং প্রতিটি বছর একটু একটু করে উপার্জন করেছ তুমি। আমরা একসাথেই বড় হয়েছি, আমরা ২১ বছরে দাঁড়িয়ে আছি। ছয় মাস বয়সের সেই কান্নার সময় থেকে আজ ২১… শুভ জন্মদিন নাভিয়া।’
শ্বেতা বচ্চন ও নিখিল নন্দার দুই সন্তানের মধ্যে বড় নাভিয়া। তাঁর ভাই অগস্ত্য গত বছরের নভেম্বরে ১৮ বছরে পা দেন।
নাভিয়ার নানা অমিতাভ বচ্চন ও নানি জয়া বচ্চন বলিউডের দুই বিখ্যাত অভিনেতা। মামা অভিষেক বচ্চন ও মামি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনও অভিনেতা। কিন্তু তাঁদের পদাঙ্ক অনুসরণ করে চিত্রজগতে পা দেবেন কি না, তা এখনো প্রকাশ করেননি নাভিয়া। তাঁর মা শ্বেতা বচ্চনও অভিনয় দুনিয়ায় যাননি।। সূত্র : ইন্ডিয়া টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button