শিক্ষাশিরোনাম

পড়া না পারায় শিক্ষার্থীকে ঘাস খেতে বাধ্য করলেন শিক্ষক

প্রশ্নের উত্তর দিতে না পারায় একজন শিক্ষার্থীকে ঘাস খেতে বাধ্য করলেন পাকিস্তানের একজন স্কুল শিক্ষক। বুধবার পাকিস্তানের প্রখ্যাত পত্রিকা ডন এই খবর প্রকাশ করে।
এই ঘটনায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হলে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। সোমবার পাঞ্জাবের লুধরান জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
ডনের খবরে বলা হয়, ৭ বছর বয়সি ওই শিক্ষার্থীকে তার সহপাঠীদের সামনে পড়া বলার জন্য আদেশ করেন ক্লাস শিক্ষক। পাশাপাশি পড়া না পারলে তাকে ঘাস খেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
ওই ঘটনার ভিডিও ক্লিপ অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে দেখা যাচ্ছে, বাচ্চা ছেলেটি পড়া বলতে না পারায় তাকে ঘাস খেতে বাধ্য করছেন শিক্ষক।
শিক্ষার্থীর বাবা মোহাম্মদ আসগর সাংবাদিকদের জানান, ওই শিক্ষকের নাম হামিদ রেজা। তিনি চুক্তিভিত্তিতে ওই স্কুলে শিক্ষার্থীদের পড়ানোর কাজ করছিলেন। অবশ্য তিনি আরো জানান, হামিদ রেজা তাদের আত্মীয়। তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তার সন্তানকে ঘাস খাওয়ানোর বিষয়টি কৌতুক হিসেবেই নিচ্ছেন।
এদিকে জেলা পুলিশ কর্মকর্তা মালিক জামিল জাফর এই বিষয়ে তদন্ত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। তদন্তের পর পুলিশ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
শাস্তি পাওয়া শিশুটির পিতা আরো জানান, বিষয়টি আদালতে উঠলেও তিনি শিক্ষককে ক্ষমা করে দেবেন। পুলিশ শিক্ষককে গ্রেপ্তার করার জন্য তার বাসায় তল্লাশি চালিয়েছে। তবে সেসময় তিনি বাসায় ছিলেন না।
অবশ্য লুধরান জেলার শিক্ষা কর্মকর্তা আব্দুল রাজ্জাক জানান, তিনি এই বিষয়টি নিজেই দেখছেন এবং ওই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button