উপমহাদেশশিরোনাম

মোদির শপথ: বিকালে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র দামোদর দাস মোদি শপথ গ্রহণ করবেন ৩০ মে (বৃহস্পতিবার)। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান (বিজি ১৫১৩) বিকাল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগদানের পর বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হবেন।
ভারতের রাষ্ট্রপতি আগামী ৩০ মে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি ও পরবর্তীতে মোদির মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বলে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ আগামী ৩১ মে বিকেলে ভিভিআইপি বিমানে (বিজি-১৫১৪) দেশে প্রত্যাবর্তন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button