বিনোদন

সংসদে গিয়ে ছবি শেয়ার করলেন নুসরাত-মিমি

প্রথমদিন সংসদে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি শেয়ার করেছেন টালিউড নায়িকা নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী। এই দুই নায়িকা এবার পশ্চিমবঙ্গ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে দেশটির সংসদ ভবনে পৌঁছান নুসরাত ও মিমি। প্রথমেই তারা সংসদ ভবনের ৬২ নম্বর ঘরে গিয়েছেন। সেখানে নতুন সংসদ সদস্যদের নাম, ঠিকানা, ফোন নম্বর ও দিল্লির অস্থায়ী ঠিকানাসহ বেশ কিছু প্রাথমিক তথ্য দিতে হয়।
দরকারি কাজ শেষ করে গতকালই কলকাতায় ফেরার জন্য সন্ধ্যার বিমান ধরেন মিমি। তবে মঙ্গলবার দিল্লিতেই থাকবেন নুসরাত। তিনি কলকাতা বুধবার ফিরবেন বলে জানা গেছে।
এরপর তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে দুই নায়িকা নিজেদের ছবি তোলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। নিজের ছবি শেয়ার করে নুসরাত ক্যাপশনে লেখেন, ‌‘নতুন শুরু। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের সব মানুষকে আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই।’
অন্যদিকে মিমি নিজের ছবির ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্নের কথা মনে রাখ এবং তার জন্য লড়াই কর।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button