রাজনীতি

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী মহিলা আইনজীবী (লিগ্যাল এইড) নেতাকর্মীরা।
শুক্রবার (১০ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, দেশের জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিহিংসার বিচারে কারাবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। যে মিথ্যা মামলায় অন্যরা জামিন পেয়েছেন সেই একই মামলায় খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। একজন নির্দোষ জনপ্রিয় নেত্রী যিনি গুরুতর অসুস্থ, তাকে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে কারাগারে আটকে রেখে যে অমানবিক আচরণ করা হচ্ছে সেজন্য শাসকগোষ্ঠীকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে।
অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
বিক্ষোভ মিছিলে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, শামীমা আক্তার শাম্মী, তাহমিনা আক্তার হাশেমী, সেতারা বেগম সেতু, রাফিজা আলম লাকী, নার্গিস পারভীন এলিজা, নাসরিন বেগম, নার্গিস পারভীন মুক্তি, নাদিরা বেগম হ্যাপি, আসমা খাতুন, মোস্তারী আক্তার নুপুর, জোহরা খাতুন জুঁই, কাজী রওশন দীল আফরোজ, ফারহানা আক্তার লুবনা, শাহীন সুলতানা খুকী, শামসুন্নাহার, তামান্না খানম, জেবুন্নেসা খানম, হাবিবা কাদের মিলি প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button